টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় শত শত নতুন নতুন হকারের মিলনমেলা বসেছিলো ময়দানে। বিকিকিনিতে যেন ইদ লেগেছে হকারদের। লাখ লাখ মুসল্লি দেখে দামও হাঁকাচ্ছেন দ্বিগুণ।
রোববার ইজতেমা ময়দান ও আশপাশে দেখা যায়, টঙ্গী এলাকার আশপাশের রাস্তা সব কিছুতে হকার আর হকার। অর্থাৎ হকারদের মিলন মেলা। ইজতেমায় আসা মুসল্লিদের কাছে জায়নামাজ, টুপি, তসবিহ বিভিন্ন খাবার সামগ্রি বিক্রি করেছে হকাররা। এছাড়া বিক্রি করছে শীতের কাপড় যেমন-ব্লেজার, মাপলার, কান-টুপি ইত্যাদি।
নিম্নমানের জায় নামাজ বিক্রি করছেন ১০০/১৫০ টাকা। যেটা সাধারণত বিক্রি হয় ৭০/৮০ টাকায়। ৭০ টাকার নামাজের পাটি বিক্রি করছেন ১৬০ টাকা। ১০ টাকার টুপি বিক্রি করছেন ২০ টাকা। ১২০/১৫০ টাকার লম্বা পাটি বিক্রি করছেন ৩০০/৩৬০ টাকা। বাচ্চাদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে ২০০/৩০০ টাকায়। আর ৩০ টাকার মোজা বিক্রি হচ্ছে ৫০/৮০ টাকায়। এছাড়াও শীতের চাদর বিক্রি করা হচ্ছে ৪০০/৭০০ টাকা পিস এবং ফুটপাতে ব্লেজার বিক্রি হচ্ছে ৩০০/৩০০০ টাকায়। আরও নানা পণ্যও মিলছে ইজতেমা ময়দানের আশেপাশে।
এছাড়া,টঙ্গীর নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস, নিউ মেঘনা টেক্সটাইল মিলস, আশরাফ টেক্সটাইল মিলস মাঠ, হোন্ডা রোড, কামার পাড়া রোড দখল করে এবং নাম মাত্র লিজের অজুহাতে শত শত দোকানপাট বসিয়ে সরকারী বিদ্যুৎ, গ্যাস, পানি ব্যবহার করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।
Leave a Reply