বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

স্মার্ট বাংলাদেশের জন্য বিডিইউ-তে স্মার্ট কারিকুলাম

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৮৫ বার

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর শিক্ষার্থীদের জন্য স্মার্ট কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে এবং খুব শীঘ্রই এই কারিকুলাম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম, পিইঞ্জ।
শনিবার (২১ জানুয়ারি,২০২৩) গাজীপুরের কালিয়াকৈরে বিডিইউ এর প্রশাসনিক ভবনের সভাকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ)কর্তৃক আয়োজিত কারিকুলাম ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম, পিইঞ্জ একথা জানান।
মাননীয় উপাচার্য বলেন, পঞ্চম শিল্পবিপ্লবে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ যুগোপযোগী ও স্মার্ট কারিকুলাম প্রণয়ন করতে যাচ্ছে। এই কারিকুলামের মাধ্যমে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে যেমন সংযোগ সংযোগ স্থাপিত হবে তেমনি পঞ্চম শিল্পবিপ্লবে বাংলাদেশের অংশগ্রহণ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই কারিকুলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, বিডিইউ এর কারিকুলাম-কে আমরা শিল্প প্রতিষ্ঠান উপযোগী এবং কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করছি। শিক্ষার্থীরা যাতে কর্মমুখী শিক্ষা গ্রহণ করার পর কর্মজীবনে প্রবেশ করতে পারেন সে বিষয়ে লক্ষ্য রেখে আমরা কারিকুলাম প্রণয়ন করতে যাচ্ছি।
কর্মশালায় আইকিউএসি’র পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো.আশরাফুজ্জামান, আইসিটি বিভাগের চেয়ারম্যান সামছুদ্দীন আহমেদ সহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories