সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৩৯ বার

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই সকাল ছয়টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ প‌রি‌প্রেক্ষি‌তে ভারতীয় হাইকমিশন সারা দেশে তাদের ভিসা সেন্টারগু‌লো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। বুধবার (৩০ জুন) ঢাকার ভারতীয় হাইক‌মিশন তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

হাইক‌মিশন জানায়, বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের (বিধিনিষেধ) পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ১ জুলাই থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি ভ্রমণের আবেদনসমূহ লকডাউনের সময়ও বিবেচিত হবে। 

জরুরি ভ্রমণ, বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত ভ্রমণের জন্য যেকোনো তথ্য জানতে info@ivacbd.com- এই ঠিকানায় ইমেইল করে এবং ০৯৬১২৩৩৩৬৬৬ ও ০৯৬১৪৩৩৩৬৬৬- এ দুটি নম্বরে ফোনে যোগা‌যো‌গের অনু‌রোধ ক‌রে‌ছে হাইক‌মিশন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories