বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

অসহায়দের পাশে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৬২ বার

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ব্যক্তিদের মাঝে চাল, নগদ অর্থ ও শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর উত্তর আরিচপুর হাফিজ উদ্দিন রোডে সংগঠনের নিজ কার্যলয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা।এসময় অসহায় ব্যক্তিদের মাঝে চাল ও নগদ অর্থ ও শীত বস্ত্র বিতরণ করা হয়।

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি সুজন সারোয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্ঠা মোহাম্মদ আলী ভুইয়া, উপদেষ্ঠা খোরশেদ আলম, সিনিয়র সাংবাদিক মৃনাল চৌধুরী সৈকত, সাংবাদিক আনোয়ার হোসেন মাষ্টার, প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান আকাশ, সাংবাদিক বি এ রায়হান ও এশিয়ান টেলিভিশনের গাজীপুর মহানগর প্রতিনিধি আরিফুজ্জামান চৌধুরী প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories