বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে মোজার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৫৪ বার

গাজীপুরে শ্রীপুরে একটি মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধলাদিয়া গ্রামের গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড নামের ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories