সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

কুমিল্লার রামপুর মাদ্রাসা মাহফিল বঙ্গবন্ধুর ইসলামি দর্শনের কথা ছড়িয়ে যাচ্ছেন রোশন আলী মাস্টার

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৭৭ বার

বঙ্গবন্ধুর ইসলামি দর্শনের কথা ছড়িয়ে দিতে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বিভিন্ন ওয়াজ মাহফিলে ছুটে যাচ্ছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।
দেবীদ্বার উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি মানুষের মাঝে বঙ্গবন্ধুর ইসলামি দর্শন সম্পর্কে বক্তব্য রাখেন।
তিনি বলেন, ধর্মের প্রতি বঙ্গবন্ধুর বিশ্বাস আর শ্রদ্ধা আমাদের স্মরণ করে দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ধর্মীয় দর্শন বঙ্গবন্ধুকে নিয়ে গিয়েছিল উচ্চমাত্রায়।
কাকরাইলে তাবলিগ জামাতের মার্কাজ মসজিদের বর্ধিতকরণের জন্য জায়গা বরাদ্দ দিয়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর উদ্যোগে রাশিয়াতে প্রথম তাবলিগ জামাত পাঠানো হয়েছিল। টঙ্গীতে তাবলিগ জামাতের জন্য জায়গা বরাদ্দ দিয়ে সারা বিশ্বের মুসলমানদের জন্য বিশ্ব এজতেমার জমায়েতের ব্যবস্থা বঙ্গবন্ধুই করেছিলেন। রেডিও টেলিভিশনে অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কোরান তেলওয়াত তাফসির দিয়ে অনুষ্ঠান শুরুর প্রচলন বঙ্গবন্ধুর নির্দেশে হয়েছে। শবে-ই-বরাত, শবেই-ক্বদর, ঈদ এ মিলাদুন্নবী সরকারিভাবে ছুটি ঘোষণা এবং যথাযথ মর্যাদায় পালনের জন্য বঙ্গবন্ধুর নির্দেশনা ছিল। মাদ্রাসা শিক্ষা বোর্ডকে স্বায়ত্তশাসন দিয়ে বঙ্গবন্ধু পূর্ণাঙ্গভাবে ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড’ প্রতিষ্ঠা করেন।
ওআইসি সম্মেলনের কথা উল্লেখ করে আওয়ামীলীগ নেতা রোশন আলী মাস্টার বলেন, ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু। সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে সম্প্রীতির সম্পর্ক স্থাপনে বঙ্গবন্ধু ওআইসি সম্মেলনে যোগ দিয়েছেলেন।
পাকিস্তান আমলে চালুকৃত ইসলামিক একাডেমিকে পরিবর্তন করে একটি পূর্ণাঙ্গ ইসলামি গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ইসলামিক বইপত্র প্রকাশনা, গবেষণা, ইসলামের মুল্যবোধ প্রচার-প্রসার ও মসজিদ পাঠাগার হিসেবে ইসলামিক ফাউন্ডেশন কাজ করছে।
তিনি আরো বলেন, ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী অবদান ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার সরকার কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে। দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যা নজিরবিহীন। করোনাকালে মসজিদের ঈমাম ও মোয়াজ্জিনদের জন্য অনুদান দিয়েছে বর্তমান সরকার।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার গতকাল বৃহস্পতিবার রাতে দেবীদ্বার রামপুর মাদ্রাসার বার্ষিক মাহফিলসহ এ পর্যন্ত দেবীদ্বার উপজেলায় বিভিন্ন ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এ সময় তার সঙ্গে ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গুনাইঘর দক্ষিণ ইউপির চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন কবিরসহ আওয়ামীলীগ তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories