শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টঙ্গীতে শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কে গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে চার্জসিটসহ আদালতে প্রেরণ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৫৫ বার

গাজীপুরের টঙ্গীতে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশু কন্যাকে ধষর্ণের অভিযোগে র্যাব কর্তৃক গ্রেফতারকৃত মো. জহির মিয়া (৪৫) কে ২৪ ঘন্টার মধ্যে চার্জসিটসহ মঙ্গলবার (২৯ জুন) দুপুরে আদালতে পাঠিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। জহির মিয়া রংপুর জেলার পীরগাছা থানার বড়দরগা বিহারী মৌজা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। তাকে গত সোমবার (২৮ জুন) রাত ১০টায় টঙ্গীর নতুন বাজার ব্যাংক মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ মামলার বরাত দিয়ে জানান, ভিকটিম শিশুর পরিবার ও অভিযুক্ত জহির মিয়া প্রতিবেশী। গত ২২ জুন (মঙ্গলবার) শিশুটির বাবা তার ফলের দোকানে কাজ করছিল, আর মা রান্না ঘরে রান্নার কাজ করছিলেন। এসময় শিশুটি বাড়ির সামনে খেলা করছিল। সে সময় অভিযুক্ত প্রতিবেশী জহির মিয়া শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির ডাক চিৎকারে প্রতিবেশী ভাড়াটিয়ারা দেখতে পেলে অভিযুক্ত জহির মিয়া পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা এসে শিশুটির শরীরে ধর্ষণের আলামত দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়।

ওসি আরও জানায়, ঘটনাটি জানাজানি হলে দুই পরিবারের বাড়িওয়ালা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। মীমাংসা না হওয়ায় ভুক্তভোগী পরিবার র্যাব-১ বরাবর অভিযোগ দিলে র্যাব সদস্যরা ব্যাংক মাঠ এলাকার সফি হোটেলের সামনে থেকে অভিযুক্তকে গত সোমবার (২৮ জুন) রাত ১০টায় গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জহির মিয়া ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার (২৯ জুন) সকালে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে ২৪ ঘন্টার মধ্যে চার্জসিট সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে উপেরাক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস আই ইয়াসিন আরাফাত বলেন, উর্দ্ধতণ কর্মকর্তাদের নির্দেশে টঙ্গী পূর্ব থানার মামলা নং-৫৬ তাং-২৯ জুন ২০২১ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনীয়-২০০৩) ৯ এর (৪)-খ ধারায় রজুকৃত ধর্ষেনর চেষ্টা সংক্রান্ত মামলার গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রজুর ২৪ ঘন্টার মধ্যে আদালতে চার্জসিট প্রদান করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories