সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

মঙ্গলবার সান্তোসে কিংবদন্তি পেলের শেষকৃত্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৭৭ বার

মঙ্গলবার প্রয়াত ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।  ব্রাজিলের দক্ষিণ-পূর্ব শহর সান্তোসে হবে এই শেষকৃত্য। সান্তোস ফুটবল ক্লাব এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে।এর আগে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে যান ফুটবল কিংবদন্তি পেলে। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে ওপাড়ে পাড়ি দেন ব্রাজিলিয়ান ফুটবল সম্রাট। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পেলের মেয়ে এ তথ্য দেন। কেলি নাসিমেন্তো লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ। আমরা আপনাকে অসীম ভালবাসি। শান্তিতে বিশ্রাম নিন।’সেখান থেকে আগামী সোমবার সকালে কফিন নিয়ে যাওয়া হবে সান্তোস প্রাঙ্গণে। সান্তোসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টেডিয়ামের মাঝমাঠে ২৪ ঘণ্টা পেলের মরদেহ রাখা হবে। সেখানেই ফুটবল রাজাকে শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন জনসাধারণ। ৩ জানুয়ারি সকালে পেলের মরদেহ নিয়ে ‘শেষযাত্রা’ হবে সান্তোসের রাস্তায়। কফিন বহন করে নিয়ে যাওয়া হবে কেলেস্তের সড়ক দিয়ে, যেখানে পেলের মা থাকেন। ১০০ বছর বয়সী পেলের মা শয্যাশায়ী।অগস্ত্যযাত্রা শেষে পেলেকে মেমোরিয়া নেকরোপোল একিউমেনিকা নামের সমাধিস্থলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হবে। সমাহিত করার অনুষ্ঠানটিতে জনসাধারণের প্রবেশাধিকার থাকবে না। এরই মধ্যে পেলের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories