সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

পেলের মৃত্যুর খবরে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৫৪ বার

দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মানলেন ফুটবলের রাজা পেলে। দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর প্রায় দুই বছর পর না ফেরার দেশে চলে গেলেন এই কিংবদন্তি। এই দুই মহাতারকাকে হারিয়ে ফুটবল যেন অভিভাবকহীন হয়ে গেলো।ফুটবলের প্রথম পোস্টার বয় পেলে। তার হাত ধরেই ব্রাজিল তিনবার বিশ্বকাপ জিতে। পেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারা। মহা রাজার মৃত্যুর খবরে হৃদয়ছোঁয়া বার্তায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার লিখেছেন, পেলের আগে ফুটবল ছিল শুধু একটি খেলা। তিনি ফুটবলকে শিল্পে রূপান্তরিত করেছেন। ফুটবলের সবকিছু বদলে দিয়েছেন।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে এক ফেসবুক পোস্টে নেইমার পেলের প্রতি শ্রদ্ধা জানান। নেইমার লিখেছেন, পেলের আগে ‘১০’ শুধু একটি সংখ্যা ছিল। যা আমি আমার জীবনে কোথাও না কোথাও পড়েছি। আমি বলবো, পেলের আগে ফুটবল ছিল শুধু একটি খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে শিল্পে, বিনোদনে রূপান্তরিত করেছেন।তিনি ফুটবল ও ব্রাজিলের মর্যাদা উন্নীত করেছেন, রাজাকে ধন্যবাদ! তিনি চলে গেছেন, তার জাদু রয়ে গেছে। পেলে চিরদিনের জন্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories