সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে যা বললেন মেসি-রোনালদো-এমবাপ্পে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৫১ বার

আটলান্টিক মহাসাগরে বিলীন হয়ে গেলেন এডসন অ্যারান্টেস ডো নাসিমেন্তো, বিশ্ব ফুটবল যাকে দীর্ঘ আট দশক চিনে এসেছে ‘পেলে’ নামে।দীর্ঘ অসুস্থতার পর মারা গেলেন বিশ্ব ফুটবলের সবথেকে বড় সুপারস্টার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২। ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন ফুটবলের সম্রাট।

ফুটবলের রাজা মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ফ্রান্সের তরুণ তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এছাড়া ব্রাজিলের অনেক ফুটবালরই শ্রদ্ধা জানিয়েছেন।পেলের মৃত্যুর খবর পেয়ে তার ছবির সঙ্গে নিজের সঙ্গে ছবি দিয়ে ইনস্টাগ্রাম মেসি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে।’ বিশ্বকাপ জয়ের পর এ মেসিকেই ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে।ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, ‘ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। বিশেষ করে এডসন অ্যারান্টেস ডো নাসিমেন্তো পরিবারের প্রতি। তিনি কখনো বিস্মৃত হবেন না। আমাদের মতো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে তিনি সবসময় থাকবেন। শান্তিতে ঘুমান রাজা।’এমবাপ্পে লিখেছেন, ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তার কীর্তি আমাদের ছেড়ে যাবে না। নিজের রেকর্ড ভাঙতে দেখে এমবাপ্পেকে ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories