সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

বাংলাদেশ থেকে ফিরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ভারতীয় তারকা ক্রিকেটার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৯৭ বার

মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পান্ত। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিলেন ঋষভ পান্ত। দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর ঢাকা থেকে দলের সঙ্গে দিল্লি ফেরেন তিনি। সেখান থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন পান্ত। সেই সময় তার গাড়ি ডিভাইডারে ধাক্কা খেলে মাথায় চোট লাগে ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। পিঠেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তার।

পান্ত নিজেই তার বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন। দিল্লি-দেহরাদুন হাইওয়েতে রুরকির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা খায়। এর পরেই গাড়িটিতে আগুন লেগে যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories