শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

টঙ্গীতে সাংস্কৃতিক জোটের ১২ দিন ব্যাপী বিজয় মেলার সমাপ্তি

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১০২ বার

সম্মিলিত সাংস্কৃতিক জোট কর্তৃক টঙ্গীতে আয়োজিত ১২ দিনব্যাপী বিজয় মেলা শেষ হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি।

সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আতিকের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, একুশে পদকপ্রাপ্ত সাস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম, টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনসহ আওয়ামীলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বাবু রঞ্জিত কুমার মল্লিক, আব্দুস সাত্তার মোল্লা, মশিউর রহমান সরকার বাবু, কাজী সেলিম, জাকির হোসেন খোকন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক শেকানুল ইসলাম শাহী।

টঙ্গী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ মেলায় প্রতিদিন হাজার হাজার শিশু কিশোর ও নানা বয়সের দর্শনার্থীর পদচারণায় ছিল মুখরিত। মেলারস্থল ও কুটির শিল্পসহ নানা ধরনের বাহারি স্টল বসানো হয়েছিল। বিজয় মেলার বিজয় মঞ্চে প্রতিদিন বিকেল থেকে বিষয় ভিত্তিক আলোচনাসহ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। শব্দে ও সংকেতে বর্ণিল প্রতিবিম্ব রেখে যাই ” এই স্লোগানকে সামনে রেখে গত ১৪ ডিসেম্বর ১২ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

মেলার তৃতীয় দিন আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। দীর্ঘদিন পর এ আয়োজন টঙ্গীর সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের মাঝে অন্যরকম এক প্রাণচাঞ্চল্য ফিরেছিলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories