রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ঘূর্ণিতে কোণঠাসা ভারত, স্বপ্ন দেখছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৫১ বার

১৪৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে খেই হারিয়েছে ভারত। বাংলাদেশের স্পিনত্রয়ী তাইজুল-সাকিব-মিরাজের ঘূর্ণিতে কোণঠাসা হয়ে পড়েছে সফরকারীরা। ভারতীয় টপ অর্ডারের ৪ ব্যাটারকে ফিরিয়ে শেষ বিকালে আধিপত্য বিস্তার করেছে স্বাগতিক দল। দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৪৫ রান। জিততে ভারতের প্রয়োজন আরও ১০০ রান।দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি স্পিনারদের বিপক্ষে ভারতের টপ অর্ডার অসহায় আত্মসমর্পণ করেছে। শুভমান গিল (৭), লোকেশ রাহুল (২), চেতশ্বর পূজারা (৬), বিরাট কোহলি (১) ফিরে যান দলীয় ৩৭ রানে। দিনের বাকি অংশটুকু পার করেন অক্ষর প্যাটেল (২৬*) ও উনাদকাট (৩*)। কাল সকালে ব্যাটিংয়ে নামবেন তারা। ভারতের চার ব্যাটারের মধ্যে তিনজনকেই ফিরিয়েছেন মিরাজ। একটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

ঢাকা টেস্টের তৃতীয় দিন স্বাগতিক ব্যাটারদের ব্যর্থতায় প্রায় আড়াই সেশন কর্তৃত্ব করেছে ভারতীয় দল। লাঞ্চ বিরতি থেকে ফিরে লিড নেওয়া গেলেও কাঙ্ক্ষিত প্রতিরোধ ছিল না ব্যাটে। জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসানের বিদায়ে মনে হচ্ছিল লিড বুঝি শত রানও পার হচ্ছে না! কিন্তু লিটন দাসের লড়াকু ফিফটি ও তাসকিনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ থেমেছে ২৩১ রানে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories