বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

মেঘনা গ্রুপের গুদামে মজুদ করা দুই হাজার টন ধান জব্দ

বগুড়া প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৮১ বার

বগুড়া সদর উপজেলায় মেঘনা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডের নির্মাণাধীন রাইস মিলে ২ হাজার টন ধান অবৈধভাবে মজুদের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকচক এলাকায় অভিযান শেষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, মেঘনা গ্রুপের রাইস মিলটি এখনো চালু হয়নি। গতকাল বৃহস্পতিবার থেকে এখানে একাধিক ট্রাকে করে ধান আসছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩৪ ট্রাকে প্রায় ৬৫০ টন এবং মিলে এক হাজার ৪৫০ টন ধান পাওয়া যায়। অভিযানে মিল এবং ধান মজুদের জন্য কোনো লাইসেন্স পাওয়া যায়নি। তাই মজুদ করা ধান অবৈধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে তানভীর ফুড লিমিটেডের সিনিয়র ডিজিএম প্রকৌশলী কেতাউর রহমান বলেন, আগামী ১ জানুয়ারি থেকে মিলে পরীক্ষামূলক ধান ভাঙা শুরু হবে। মিলে প্রতি ঘণ্টায় ৪০ টন ধান প্রয়োজন। তাই এক হাজার ৪০০ মেট্রিক টন ধান ট্রাকে করে আনা হয়েছে।লাইসেন্স না থাকার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমরা এ সপ্তাহের মধ্যেই সব লাইসেন্স পেয়ে যাবো। এজন্য সব ব্যবস্থা করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories