রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

উখিয়া ক্যাম্পে ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৭৯ বার

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে উখিয়া বালুখালী ৭ নম্বর ক্যাম্প বল খেলার মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধরা হলেন ৮ নম্বর ক্যাম্পের মোহাম্মদ আলমের ছেলে মো. সালাম (৩২),  আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ শফি (৬৩), আব্দুস সামাদের ছেলেশরীফ (৫৫), ইমান হোসেনের ছেলে নাসের। তারা সবাই ৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮ আমর্ড পুলিশের (এপিবিয়ন) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, কিছু বহিরাগত সন্ত্রাসী মুখে কালো কাপড় পড়ে তাদের টার্গেট করে গুলি চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে শিবিরে আইওএম হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সালাম, নাছেরসহ তারা আড্ডা দিচ্ছিলেন। এ সময় মুখোশধারী ১৫-২০ জন হঠাৎ কোমর থেকে অস্ত্র বের করে পর পর কয়েকটি গুলি করে পালিয়ে যায়। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘চারজন গুলিবিদ্ধের কথা শুনেছি। ক্যাম্প এলাকায় আমাদের কয়েকটি টিম কাজ করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories