রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মুমিনুলের লড়াইয়ের পরও অস্বস্তিতে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৫৫ বার

টানা ব্যর্থতার কারণে নেতৃত্ব হারিয়েছিলেন। জায়গা হারান টেস্ট দল থেকেও। মাঝে কয়েক মাস বিরতি। তবে বিরতি কাটিয়ে ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে ফিরেই ভারতের বিপক্ষে চমৎকার লড়াই করেন মুমিনুল হক। কিন্তু বাকিরা ব্যাট হাতে হতাশ করেছেন। বাংলাদেশ গড়তে পারেনি বড় ইনিংস। অস্বস্তি নিয়েই ঢাকা টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ।  আজ বৃহস্পতিবার ঢাকা টেস্টের প্রথম দিন আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন মুমিনুল হক।

দিনের তৃতীয় সেশনে প্রথম ইনিংসে নেমে বিনা উইকেটে ১৯ রান করে ভারত। দিন শেষে উইকেটে ছিলেন লোকেশ রাহুল (৩) ও শুভমান গিল (১৪)।  দিন শেষে বাংলাদেশ থেকে ২০৮ রানে পিছিয়ে আগামীকাল টেস্টের দ্বিতীয় দিন শুরু করবে লোকেশ রাহুলের দল।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। প্রথম ঘণ্টা কাটিয়ে দেন উইকেটে দুজন। কিন্তু এরপরই বিদায় নেন জাকির।এক যুগ পর টেস্ট ক্রিকেটে ফেরা জয়দেব উনাদকাট ফেরান জাকিরকে। উনাদকাটের বলে স্লিপে সহজ ক্যাচ দিয়ে ফেরেন জাকির। ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি। ৩৪ বলে এক চারে ১৫ রান করেন তরুণ এ্ ব্যাটার।এরপর টিকলেন না শান্তও। রবিচন্দ্রন অশ্বিনের অফ স্টাম্পের বাইরের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। ৫৭ বলে তিনি করেন ২৪ রান। প্রথম সেশনে এই দুটি উইকেটই হারায় বাংলাদেশ।

লাঞ্চের পর এসে হারায় সাকিব আল হাসানকে। দ্বিতীয় সেশনের প্রথম বলেই চড়াও হতে গিয়ে উইকেট বিলিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক। ৩৯ বলে ১৬ রান করেন তিনি। ভাঙে ৪৩ রানের জুটি।এরপর লড়াই করে যান মুমিনুল হক। তিনিই দায়িত্ব নেন ইনিংস মেরামতের। কিন্তু যোগ্য সঙ্গ দিতে পারছিলেন না কেউই। উইকেটে থিতু হওযার লড়াইয়ে একে একে বিদায় নেন মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহানরা।দ্বিতীয় সেশনে সাকিবের পর মুশফিক ও লিটনকে হারায় বাংলাদেশ। মুশফিক আউট হন ৪৬ বলে ২৬ রান করে। লিটন চড়াও হতে গিয়ে করেন ২৬ বলে ২৫ রান। তিনি যেন বেশিই তাড়াহুড়ো করে ফেললেন।এরপর বাকি উইকেটগুলো যায় শেষ সেশনে। তবে স্রোতের বিপরীতে ছিলেন মুমিনুল। দীর্ঘদিন পর টেস্টে ফেরা মুমিনুল ৭৮ বলে করেন হাফসেঞ্চুরি। এরপর শেষ পর্যন্ত তাঁর ইনিংসে চড়েই দুইশ ছাড়ানো পুঁজি পায় বাংলাদেশ। মুমিনুল উপহার দিয়েছেন ১৫৭ বলে ৮৪ রানের ইনিংস। যাতে ছিল ১২টি বাউন্ডারি ও একটি ছক্কা। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories