রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

মেসি ও আলভারেজকে অভিবাদন জানালেন গার্দিওলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৫৫ বার

বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য আর্জেন্টাইন  ফুটবল তারকা লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজকে অভিবাদন জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সিটি স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ ছিলেন ১৯৮৬ সালের পর প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করা আর্জেন্টিনা দলের আক্রমনভাগের কেন্দ্রবিন্ধুতে। গত রোববার কাতারে অনুষ্ঠিত নাটকীয় ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জয় করে আর্জেন্টিনা। ওই টুর্নামেন্টে দ্যুতি ছড়ানো লিওনেল মেসিও বার্সেলোনায় গার্দিওলার শিষ্য ছিলেন।

সিটির সাবেক ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিও আর্জেন্টিনার শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন। গার্দিওলা বুধবার বলেন, ‘জুলিয়ানের জন্য আমরা দারুণ আনন্দিত। সে দারুণ খেলেছে। দলের জন্য তার অবদান ছিল দুর্দান্ত। আমরা আমাদের দলে একজন বিশ্ব চ্যাম্পিয়নকে পেয়েছি। তাকে পেয়ে আমরা খুবই খুশি। তাকে অভিনন্দন জানাচ্ছি, সেই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি নিকো ওটামেন্ডি ও অবশ্যই লিও মেসিকেও। দেশ হিসেবে আর্জেন্টিনাকেও অভিনন্দন জানাচ্ছি কারণ তারা এই শিরোপার দাবিদার ছিল।’পারফর্মেন্স দিয়ে মেসি ফুটবলের ইতিহাসে শ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন হিসেবে নিজের অবস্থানকে শক্তিশালী করেছেন। অবশ্য বার্সেলোনায় নিজের অধীনে দুইবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী মেসির নতুন করে গার্দিওলাকে যোগ্যতার প্রমাণ দেয়ার প্রয়োজন নেই।সিটি কোচ বলেন, ‘প্রত্যেকের নিজস্ব মতমত রয়েছে, তবে কারো সন্দেহ ছিলনা মেসির শিরোপা জয়ের বিষয়ে। আমি অনেকবারই বলেছি, আমার কাছে সে-ই সেরা। একজন খেলোয়াড় এসে ১০ থেকে ১৫ বছরের মধ্যে যা করেছে তা বুঝানো কঠিন।’যারা পেলে, ডি স্টেফানো বা ম্যারাডোনার খেলা দেখেছেন, তারা তাদের পছন্দের কথা বলতেই পারেন। ওই মতামতে তাদের আবেগ জড়িত থাকতে পারে। তবে মেসি যদি বিশ্বকাপ জয় করতে নাও পারতো, তাহলেও বিশ্ব ফুটবলের জন্য সে যা করেছে সেটি নিয়ে আমার মতামত বদলাতো না। তবে মানুষ জয়ের উপর নির্ভর করে, এটিই তাদের স্বাভাবিক অভ্যাস। তার (মেসি) জন্য এটি হচ্ছে অসাধারণ ক্যারিয়ারের চুড়ান্ত অর্জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories