রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

২২৭ রানে অলআউট বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৬২ বার

মিরপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই অলআউট হয়েছে বাংলাদেশ। দিনের তৃতীয় সেশনে দ্রুত ৫ উইকেট হারালে ২২৭ রানেই গুটিয়ে যায় টাইগাররা। ব্যাট হাতে আজ লিটন দাস-মুশফিকুর রহিমরা হতাশ করলেও দলে ফিরেই বড় ইনিংস খেলেছেন মুমিনুল হক। সেঞ্চুরি বঞ্চিত হলেও বাঁহাতি এই ব্যাটারের ব্যাটে ভর করেই মাঝারি সংগ্রহ পেয়েছে সাকিব আল হাসানের দল।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলীয় ৩৯ রানে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান ফিরে গেলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে এক প্রান্তে দাঁড়িয়ে ব্যাটারদের আশা-যাওয়ার মিছিলে অনড় ছিলেন মুমিনুল হক। 

বাঁহাতি এ ব্যাটার খেলছিলেন বেশ স্বাচ্ছন্দ্যে। তবে শেষ বিকেলে অশ্বিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৮৪ রানে ফিরে যান সাবেক এই টেস্ট অধিনায়ক। ফলে ক্যারিয়ারে আরেকটি সেঞ্চুরি মিসের আক্ষেপ থেকে গেল কক্সবাজারের এই ক্রিকেটারের। মুমিনুল ছাড়া এদিন বলার মতো বড় রান করতে পারেননি আর কেউই।  মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা উইকেটে সেট হওয়ার পরেও ফিরেছেন ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে। শেষ টেস্টের মত ঢাকা টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ নুরুল হাসান সোহান, করেছেন মোটে ৬ রান। অধিনায়ক সাকিব আল হাসানও 
বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে, লাঞ্চ বিরতির পর ফিরে যান ১৬ রান করে। মেহেদী হাসান মিরাজও আশা দিয়ে ফিরেছেন ১৬ রান করে। শেষ দিকে তাসকিন আহমেদ, খালেদ আহমেদরা ভারতীয় বোলারদের সামনে দিশেহারা হয়ে পড়েন। ফলে ২২৭ রানেই থামতে হয় টাইগারদের। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট করে নিয়েছেন উমেশ যাদব ও রবিচন্দন অশ্বিন। এ ছাড়া জয়দেব উনাদকাট নিয়েছেন ২ উইকেট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories