রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

পিএসজিতেই থাকছেন মেসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৬১ বার

কাতার বিশ্বকাপ জিতে অধরা স্বপ্ন পূরণ করেছেন লিওনলে মেসি। সেই রেশ কাটতে না কাটতেই ক্লাব ক্যারিয়ারে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। আরও এক মৌসুম ফরাসি ক্লাব পিএসজিতেই থাকছেন মেসি। এমনটায় দাবি ফরাসি গণমাধ্যমের।চ্যাম্পিয়নস লিগ জেতানোর লক্ষ্য নিয়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। সেই লক্ষ্য পূরণে আরও এক বছর অর্থাৎ ২০২৪ সালের জুন পর্যন্ত পিএসজিতে থাকছেন আর্জেন্টিনার অধিনায়ক।

ফরাসি গণমাধ্যম লা প্যারিসিয়ান ও আরএমসি স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদটা শিগগিরই ২০২৪ সাল পর্যন্ত বাড়িয়ে নেবেন তিনি। এ বিষয়ে দুই পক্ষ মৌখিক সম্মতিতেও পৌঁছে গেছে। ২০২১ সালে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেন মেসি। সেই চুক্তি অনুযায়ী আগামী বছরের জুনে মেয়াদ শেষ হওয়ার কথা। তবে আরও এক মৌসুম পিএসজিতেই থাকতে যাচ্ছে লিওনেল মেসি। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories