রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বিছানায় বিশ্বকাপ নিয়ে মেসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৬০ বার

স্বপ্নের বিশ্বকাপ জয় শেষে দেশে ফিরে গেছে আর্জেন্টিনা। মঙ্গলবার ভোর ৩টায় বুয়েনোস আইরেসে পৌঁছানোর পর থেকে শুরু হয়েছে দি মারিয়া-মেসিদের নিয়ে উন্মাদনা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে ফেডারেশনের নির্ধারিত স্থানে বিশ্রামের জন্য এসেছেন স্কোয়াডের সদস্যরা।সেখানে বিশ্রাম নিয়ে দুপুরে সংবর্ধনায় যোগ দেবে বিশ্বকাপজয়ীরা।

এতো ব্যস্ততার ফাঁকে পুরো আর্জেন্টিনাকে মেসি দারুণভাবে সুপ্রভাত জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশ্বকাপ ট্রফির সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

ইনস্টাগ্রামে পোস্ট করা ৩টি ছবির একটিতে দেখা যাচ্ছে মেসি বিছানায় শুয়ে আছেন পাশে ট্রফি। আরেকটিতে আধশোয়া অবস্থায় ট্রফি কাছে পোজ দিয়েছেন। আর শেষটিতে তিনি তার প্রিয় পানীয় মেট পান করছেন আর পাশে রয়েছে ট্রফি।ছবির সঙ্গে ছোট্ট একটি বার্তাও জুড়ে দিয়েছেন মেসি। ‘বুয়েন দিয়া’ বা শুভ সকাল বার্তা দিয়ে পুরো বিশ্বকে জানিয়েছেন শুভেচ্ছা।

১৬ বছর আন্তর্জাতিক ফুটবল খেলা ও ৫টি বিশ্বকাপে অংশ নেয়ার পর বিশ্বকাপের স্বাদ পেয়েছেন মেসি। যে কারণেই হয়তো প্রায় সার্বক্ষণিকভাবে নিজের সঙ্গে রাখছেন আরাধ্য এই শিরোপা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories