রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বিশ্বকাপের পর এখন অলিম্পিকে চোখ কাতারের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৬১ বার

বিশ্বকাপের অন্যতম সেরা ও সফল একটি আসর আয়োজনের পর তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিত কাতার এখন ২০৩৬ অলিম্পিক আয়োজনের লক্ষ্য স্থির করতে যাচ্ছে। এর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে আবারও আলোড়ন সৃষ্টি করতে চায় কাতার।কাতার বিশ্বকাপ চলাকালীন বেশ কিছু ইভেন্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজনের স্বত্ব পেয়েছে কাতার। ইতোমধ্যেই ২০২৫ বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কাতারকে আয়োজন করতে বলা হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য ২০২৪ সালের ওয়ার্ল্ড এনডুরেন্স চ্যাম্পিয়নশিপের আয়োজক হিসেবেও কাতারের নাম ঘোষণা করা হয়েছে। 

যদিও আগামী কয়েক বছর বেশ কয়েকটি ক্রীড়া ইভেন্টের আয়োজক হিসেবে কাতার বেশ ব্যস্ত সময় কাটাবে। এর মধ্যেই ২০২৩ সালে আবারো কাতারে ফিরতে যাচ্ছে ফর্মুলা ওয়ান। বিশ্বকাপকে সামনে রেখে অবকাঠামোগত উন্নতিতে কাতারের বিখ্যাত রেস ট্র্যাকটিকেও সংষ্কার করা হয়েছে। করোনার কারণে ২০২৩ এশিয়ান কাপ ফুটবল আয়োজনে চায়না অপরাগতা জানালে কাতার সেই সুযোগ লুফে নেয়। ২০২৪ বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপও অনুষ্ঠিত হবে কাতারে।আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সাবেক মার্কেটিং প্রধান মাইকেল পেইন বলেছ্ েএই ধরনের বড় ক্রীড়াযজ্ঞ আয়োজন যেকোন দেশের জন্যই শক্তিশালী একটি গেম চেঞ্জিং উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। যদিও বিশ্বকাপ শুরুর আগে অভিবাসী শ্রমিকদের অধিকারের  বিষয়টি নিয়ে কাতারের কম সমালোচনা হয়নি।ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো অবশ্য বারবারই বলেছেন, কাতারে হতে যাচ্ছে সর্বকালের সেরা বিশ্বকাপ। প্রতিটি দেশের ফেডারেশনগুলোও কাতারের আয়োজনের ভূয়সী প্রশংসা করেছে।২০২৫ সালে ২০৩৬ অলিম্পিক আয়োজকের নাম ঘোষণা করা হবে। এর আগে ২০১৬, ২০২০ ও ২০৩২ অলিম্পিকের বিডে অংশ নিয়েছিল কাতার। কয়েকটি নিরীক্ষায় দেখা যায় বিশ্বকাপ আয়োজক হিসেবে স্বত্ব পাওয়ায় এতদিন কাতারকে অলিম্পিকের বিডে সফল হতে দেয়া হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories