রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেন মেসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৮৫ বার

পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এর আগে ২০১৪ বিশ্বকাপেও তিনি গোল্ডেন বল জিতেছিলেন। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ আসরে ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনা। এটি ছিল আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন এলএমটেন।

কাতার বিশ্বকাপে মেসি ৭ ম্যাচ থেকে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেন এবং ফাইনালসহ পাঁচ ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পান। নিজের প্রাচুর্যময় ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ছিল ফুটবল বিশ্বকাপের ট্রফি। এবার সেই আক্ষেপও ঘুঁচালেন এলএমটেন। ফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গেই দুটি রেকর্ড নিজের করে নেন মেসি। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন মেসির দখলে। এর আগে সেমিফাইনালে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউজের ২৫ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেন। আজ তাকে ছাড়িয়ে গেলেন মেসি।

এছাড়া মেসি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড আরেকধাপ এগিয়ে নিলেন। এর আগে ১৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে রেকর্ডটি ছিল মেক্সিকোর অধিনায়ক রাফায়েল মার্কুইজের দখলে। সেমিফাইনালে তাকে ছাড়িয়ে যান মেসি। আজ নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন এলএমটেন। বিশ্বকাপে এখন অধিনায়ক হিসেবে মেসির ম্যাচ সংখ্যা ১৯টি।

এছাড়াও বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ডে জার্মানি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে একই কাতারে বসলেন ফুটবলের ক্ষুদে জাদুকর। এর আগে জার্মানির মিরোস্লাভ ক্লোসা সর্বোচ্চ ১৭ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিলেন। আজ মেসি তার পাশে বসলেন। ফাইনালে মেসি ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনির একটি রেকর্ড নিজের করে নিয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক সময় মাঠে থাকার রেকর্ড গড়েন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। এর আগে পাওলো মালদিনি সর্বোচ্চ ২ হাজার ২১৭ মিনিট খেলেছিলেন। আজ মেসি তাকে টপকে খেলেন ২ হাজার ২৪৬ মিনিট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories