সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

প্রিয়বন্ধু মেসিকে অভিনন্দন জানালেন নেইমার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৬৭ বার

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে এসে শিরোপা তুলে ধরলেন মেসি। সময়ের সেরা দল নিয়ে এসেও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাত্রা শেষ হয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সেদিন ক্রোয়েশিয়া কাছে হেরে কেঁদেছেন নেইমার। আজ তার চোখে হয়তো আনন্দ অশ্রু দেখা দিয়েছে। কারণ তার প্রিয় বন্ধু লিওনেল মেসি জিতেছে বিশ্বকাপ!

এক কিংবদন্তির বিশ্বকাপযাত্রা শেষ হলো রাজকীয়ভাবে। ফাইনালে করলেন জোড়া গোল। জিতে নিলেন গোল্ডেন বলের পুরস্কার। এমন সময়ে মেসিকে অভিনন্দন না জানিয়ে পারেন নেইমার? তাই সোশ্যাল অ্যাকাউন্টে স্পেনিশ ভাষায় যা লিখেছেন তার বাংলা মানে দাঁড়ায়- ‘অভিনন্দন ভাই’।

এদিকে, ম্যাচের ভাগ্য নির্ধারণী সেই টাইব্রেকারে কপাল পুড়েছে ফ্রান্সের। যেখানে প্রথম শটে এমবাপে গোল করেন। গোল করেন মেসিও। এরপর হিরো হন এলিমিনিয়ো মার্টিনেজ। কোমানের শট ডান দিকে ঝাঁপিয়ে বাঁচালেন মার্তিনেজ। সেই ১৯৮৬ সাল। এরপর কেটে গেছে ৩৬টি বছর। অবশেষে ধরণীতে আবারও এসেছে আকাশী-সাদাদের উৎসব। টানটান উত্তেজনা শেষে কাতার বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ২-২। অতিরিক্ত সময়ে ৩-৩। এরপর টাইব্রেকার।

এরপর মার্টিনেজের ভয়েই হয়তো পোস্টের বাইরে মারলেন চুয়ামেনি। ৩৬ বছর ট্রফি আর্জেন্টিনার। দুর্দান্ত ম্যাচের অবসান হল টাইব্রেকারে। ৪-২ ব্যবধানে টাইব্রেকারে জিতে বিশ্বকাপ নিয়ে গেল ফ্রান্স। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও ট্র্যাজিক হিরো থাকতে হল এমবাপেকে।

ফুটবল বোদ্ধারা বলছেন, বিশ্বকাপের ইতিহাসে নিঃসন্দেহে সেরা ফাইনাল। গোটা ম্যাচ জুড়ে বারবার খেলার রং বদলেছে। প্রথমার্ধে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর নির্ধারিত সময়ের শেষ দিকে এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করলেন এমবাপে। শেষ পর্যন্ত টাইব্রেকারে হল খেলার ফয়সালা। সেখানে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা।

মেসিদের হয়ে নায়ক হয়ে উঠলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফ্রান্সের দু’টি গোল বাঁচান তিনি। শেষ পর্যন্ত নিজের শেষ বিশ্বকাপ জিতে মাঠ ছাড়লেন মেসি। তারুণ্যের জোয়ারকে বুড়ো আঙুল দেখিয়ে বুড়ো বয়সে ভেলকি দেখিয়ে বহুল আকাঙ্ক্ষিত শিরোপা ছুঁয়ে ফেললেন মেসি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories