সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৬৯ বার

বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী জানান, ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ১৭ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটায় এ আনুষ্ঠান শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি থাকবেন শ্রীলংকার প্রধান বিচারপতি জয়ানথা জয়সুরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জানান, ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠিত করা হয়। কাল ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ৫০ বছরপূর্তি হচ্ছে। আগামীকাল দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকাল তিনটায় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি থাকবেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি মুকেশকুমার রাসিকভাই শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।দুটি অনুষ্ঠানে আইন, বিচার ও নির্বাহী বিভাগের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গসহ সিনিয়র এডভোকেট, সুপ্রিম কোর্টের আইনজীবীগণ উপস্থিত থাকবেন।

বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুপ্রিম কোর্টে অঙ্গনকে আলোকসজ্জাসহ নানা আঙিকে সাজানো হয়েছে। বাংলাদেশের বিচার বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘থিমলোগো’ গত ১ সেপ্টেম্বর উন্মোচন করা হয়।সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ‘থিম লোগো’ উন্মোচন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories