বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

বিএনপি ছাড়লেন আরও দুই কেন্দ্রীয় নেতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১১৫ বার

বিএনপি থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই সদস্য। তারা হলেন- কর্নেল (অব.) শাহজাহান ও মেজর (অব.) হানিফ।ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে সুত্রে জানা গেছে । 

সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারা পদত্যাগপত্র জমা দেন। তবে স্বাস্থ্যগত কারণ দেখানো হলেও শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিরোধ ও অবমূল্যায়িত হওয়ার কারণেই এই দুই নেতা দল ছাড়েন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।  কর্নেল শাহজাহান আজ মঙ্গলবার গণমাধ্যমের কাছে তার পদত্যাগপত্রের অনুলিপি পাঠিয়েছেন। মহাসচিবকে লেখা ওই পত্রে তিনি বলেছেন, ‘স্বাস্থ্যগত কারণে প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল প্রকার পদ থেকে পদত্যাগ করিলাম।’

আরেক পদত্যাগী নেতা মেজর (অব.) হানিফ জানান, সোমবার কর্নেল শাহজাহানকে নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

দুই নেতার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্সের বলেন, এখন পর্যন্ত আমি এ বিষয়ে কিছু জানি না। আমার কাছে কোনো পদত্যাগপত্র উপস্থাপিত হয়নি।

নবম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন কর্নেল শাহজাহান। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সিরাজগঞ্জের রহমতগঞ্জের বিএনপির নেতা হানিফ। গত বছর করোনা রোগীদের জন্য নিজের বাড়িকে আইসোলেশন সেন্টার করার প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories