রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টন মেয়েদের দ্বৈতে চ্যাম্পিয়ন-রানার্সআপ বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৫ বার

আন্তর্জাতিক  জুনিয়র ব্যাডমিন্টনে মেয়েদের দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ব্যাডমিন্টন  ওয়ার্ল্ড ফেডারেশন ও ব্যাডমিন্টন এশিয়ার তত্ত্বাবধানে  এবং  বাংলাদেশ ব্যাডমিন্টন  ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত  ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ  জুনিয়র ইন্টারন্যাশনাল  সিরিজ ২০২২’-এ  মেয়েদের দ্বৈত বিভাগে  বাংলাদেশের  নাসিমা খাতুন- স্মৃতি রাজবংশী  স্বদেশি মোথিনা মাধুর্য বিশ্বাস-শেখ প্রিয়া জুটিকে হারিয়ে  চ্যাম্পিয়ন হওয়ার  গৌরব অর্জন  করেন। এ ছাড়া  মিশ্র দ্বৈতেও  রানার আপ  হয়েছে বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত। 

পাঁচ হাজার ডলার প্রাইজ মানির টুর্নামেন্টে মেয়েদের এককে ভারতের সুরিয়া কারিশমা ও ছেলেদের  এককে  তারই স্বদেশি গগন বালিয়ান চ্যাম্পিয়ন হন।পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টে ছেলেদের  দ্বৈতে ভারতের শশাঙ্ক ছেত্রী ও ভেনকাতা উনীত কৃষ্ণ বিমাভারাপু জুটি এবং মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন একই দেশের ভিগনেস থাথিনেনী ও রাশমিতা দোনেপুদি জুটি।মিশ্র দ্বৈতে ভারতের ভিগনেশ থাথিয়েনি-রাশমিতা দোনেপুদি জুটি বাংলাদেশের মো. নজরুল ইসলাম জয়-নাসিমা খাতুর জুটিকে হারিয়ে  চ্যাম্পিয়ন হন। রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি।ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ড. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের  সাধারন সম্পাদক  মো: শাহ আলম  সরদার, মিডিয়া কমিটির চেয়ারম্যান জিয়াউল হক জুয়েল ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি কামরুন্নেসা আশরাফ দিনা।উল্লেখ্য, আন্তর্জাতিক এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ,ভারত, কানাডা ও শ্রীলংঙ্কাসহ চার দেশের  ৫৩ জন ছেলে এবং ৩২ জন মেয়েসহ  মোট ৮৫ জন শাটলার   অংশগ্রহণ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories