রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

অশ্বিন-কুলদ্বীপ জুটিতে ভারতের সংগ্রহ ৪০৪ রান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৮২ বার

সেট ব্যাটার শ্রেয়াস আয়ারকে সকাল সকাল তুলে নিয়ে বেশ স্বস্তিতেই ছিল বাংলাদেশ। কিন্তু অষ্টম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন আর কুলদ্বীপ যাদব ৩৩.৩ ওভার খেলে গড়েন ৮৭ রানের বড় এক জুটি।তাদের এই জুটিতে ভর করেই প্রথম ইনিংসে ৪০৪ রানের সংগ্রহ গড়েছে ভারত। মিরাজকে ছক্কা মেরে দলকে চারশ পার করে দেন উমেশ যাদব।

৬ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নামে ভারত। স্বীকৃত ব্যাটারদের মধ্যে ছিলেন কেবল শ্রেয়াস আইয়ার। সকাল সকাল সেই কাঁটা উপড়ে নেন এবাদত হোসেন। ১৯২ বলে ১০ বাউন্ডারিতে ৮৬ রান করেন আইয়ার।২৯৩ রানে ভারত হারায় ৭ উইকেট। মনে হচ্ছিল, তিনশোর আশেপাশেই অলআউট হয়ে যাবে সফরকারিরা। কিন্তু লোয়াার অর্ডারের রবিচন্দ্রন অশ্বিন আর কুলদ্বীপ যাদব সেই হিসেব বদলে দেন। ২০০ বল খেলে তারা গড়ে ফেলেন ৮৭ রানের গুরুত্বপূর্ণ এক জুটি।অবশেষে এই জুটিটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। টাইগার অফস্পিনারকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন অশ্বিন, উইকেটরক্ষক নুরুল হাসান সোহান সহজেই ভেঙে দেন স্টাম্প। ১১৩ বলে ২টি করে চার-ছক্কায় অশ্বিনের ইনিংসটি ছিল ৫৮ রানের।অশ্বিন আউট হওয়ার পর অবশ্য কুলদ্বীপও বেশিক্ষণ টিকতে পারেননি। পরের ওভারেই তাইজুল এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাকে (৪০)। ১৩৩.৫ ওভারে ভারত অলআউট হয় ৪০৪ রানে।বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম আর মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ৪টি করে উইকেট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories