রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

ফাইনালের আগে ভাইরাসের সংক্রমণে দুশ্চিন্তায় ফ্রান্স

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৫২ বার

৬০ বছর পর কোনও দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ জেতার পথে। মরক্কোর রূপকথার মতো অভিযাত্রায় ইতি টেনে আর্জেন্টিনার বিপক্ষে শিরোপার লড়াই নিশ্চিত করেছে ফ্রান্স। আগামী রোববার লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুইবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন। এই ম্যাচের আগে ভাইরাস ছড়িয়ে পড়েছে ফরাসিদের ক্যাম্পে, যা দুশ্চিন্তা বাড়াচ্ছে কোচ দিদিয়ের দেশমের।বুধবার সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে ২-০ গোলে জেতে ফ্রান্স। ১৯৬২ সালে ব্রাজিলের পর তারা প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের দোরগোড়ায়। এই ম্যাচে ডায়োট উপামেকানো ও আদ্রিয়েন র‌্যাবিওটকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অসুস্থতার কারণে তারা ছিলেন না সেমিফাইনালেও। মঙ্গলবার অনুশীলনে ফিরেছিলেন উপামেকানো, মরক্কোর বিপক্ষে বেঞ্চেও ছিলেন তিনি। কিন্তু র‌্যাবিওটকে টিম হোটেলে তার রুমে থাকতে বলা হয়েছিল। কিংসলে কোম্যানেরও নাকি হালকা জ্বর।

অজানা ভাইরাস ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে দেশমের কপালে। অবশ্য কাতারে আগত পর্যটকরাও মধ্যপ্রাচ্যের রেসপিরেটরি সিনড্রোমে ভুগছেন, যেটা ফ্লুর মতো অসুখ তৈরি করছে।দেশম বলেছেন, ‘দোহায় তাপমাত্রা কিছুটা কমে গেছে, সবসময় এয়ার কন্ডিশন চলছে। ফ্লুর মতো কিছু উপসর্গ আমাদের দলে দেখা গেছে। আমরা সতর্ক থাকতে চেষ্টা করছি যেন এটা ছড়িয়ে না পড়ে এবং খেলোয়াড়রা মাঠে তাদের সেরাটা দিতে পারে। এতে তাদের ইমিউনি সিস্টেমে প্রভাব ফেলছে।’আর যেন কেউ ভাইরাসে আক্রান্ত না হন, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বললেন ফ্রান্সের কোচ, ‘আমরা সব ধরনের প্রয়োজনীয় পূর্বসতর্কতা অবলম্বন করছি। আমরা এটা ছড়িয়ে না পড়া নিশ্চিতে চেষ্টা করছি। কিন্তু ভাইরাস তো সংক্রামক এবং আমাদের এটার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আমরা উপামেকানো ও আদ্রিয়েনকে অন্যদের কাছ থেকে আলাদা করে রেখেছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories