সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বিশ্বকাপ জিততে আমরা আত্মবিশ্বাসী আছি: মেসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৬১ বার

আরও একবার বিশ্বকাপ জয়ের সুযোগ পাচ্ছেন লিওনেল মেসি। এবার স্বপ্নভঙ্গ হতে দিতে চান না বলে জানিয়েছেন তিনি। গতকাল ফাইনাল নিশ্চিত হওয়ার পর চ্যাম্পিয়ন হওয়ার কথাই জানালেন আর্জেন্টিনার সুপারস্টার। তাঁর মতে, জানি আমরা কে এবং বিশ্বকাপ জিততে আমরা আত্মবিশ্বাসী আছি।ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে মেসি বলেছেন,‘জানি না এটা আমার সেরা বিশ্বকাপ কি না। তবে অনেক দিন ধরেই এটা উপভোগ করছি। আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে দলকে শেষ পর্যন্ত নিয়ে আসতে পারব। জানি আমরা কী এবং সমর্থকদের আমাদের উপর বিশ্বাস রাখতে বলব। অনেক বিষয় মনের মধ্যে দিয়ে গেছে। সমর্থক ও পরিবারের মুখে হাসি দেখতে পারাটা দারুণ।

বিশ্বকাপে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন মেসি। ফাইনালে পৌঁছে বেশ উপভোগ করছেন আর্জেন্টাইন তারকা। তিনি বলেছেন,‘পুরো বিশ্বকাপ ছিল অবিশ্বাস্য। অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। এখন আমরা শেষ ম্যাচে, যা আমরা চেয়েছিলাম। আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আজ কিছু দর্শনীয় মুহূর্ত উপভোগ করছি। আমাদের সমর্থন দেওয়া সমস্ত সমর্থক ও দেশে থাকা আর্জেন্টাইনদের সঙ্গে এটি উপভোগ করছি। কল্পনা করছি বিশ্বকাপ জিতলে মুহূর্তটা পাগলাটে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories