সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

শাহজালালে ২ তেলবাহী গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৯৬ বার

রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি তেলবাহী গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বুধবার সকাল ১০টা ১২ মিনিটে শাহজালাল বিমানবন্দরের ৩ নম্বর টার্নিমালে দুটি তেলবাহী গাড়িতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে কুর্মিটোলা ও উত্তরা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত এই কর্মকর্তা।তৃতীয় টার্মিনালের প্রকল্প পরিচালক মাকসুদুল ইসলামও আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন আর সমস্যা নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories