জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।ড. শিরীন শারমিন চৌধুরী আজ সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের একদিন আগে দেশ ও জাতির জন্য আত্মোৎসর্গকারী মহান বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পিকার পুষ্পার্ঘ্য অর্পণ করেন।এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এবং জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপদের পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
Leave a Reply