রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

আফিফ-লিটনসহ আইপিএলের নিলামে ৪ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৬১ বার

২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরের জন্য নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। তবে মঙ্গলবার প্রকাশিত নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন তাদের মধ্যে ৪ জন। সেখানে আছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।এবারের আইপিএলে নিলামের জন্য ৯৯১ জন দেশি-বিদেশি ক্রিকেটার নিবন্ধন করলেও মোট ৪০৫ জন ক্রিকেটারের নাম উঠবে নিলামে। সেখানে ভারতের ২৭৩ জনের সাথে বিদেশি ক্রিকেটার রয়েছেন ১২৩ জন। বাংলাদেশ থেকে আইপিএল নিলামের জন্য নাম দিয়েছিলেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ। এদের মধ্যে থেকে বাদ পড়েছেন পেসার শরিফুল এবং স্পিনার নাসুম।

নিলামে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ রুপি। এদিকে উইকেটকিপারদের নিয়ে তৈরি ৩ নম্বর সেটে রয়েছেন লিটন, যার ভিত্তিমূল্য মাত্র ৫০ লাখ। নিলামের ২ নম্বর সেটে আছেন সাকিব। সেখানে তার সঙ্গী স্যাম কারান, বেন স্টোকস, ক্যামেরন, জেসন হোল্ডার, ওডিন স্মিথ এবং সিকান্দার রাজা। পেসার তাসকিন আহমেদ রয়েছেন ১৩ নম্বর সেটে। সেখানে তার সঙ্গী দুশমন্থ চামিরা, কাইল জেমিসন, রাইলি মেরিডিথ, ব্লেসিং মুজারাবানি এবং সন্দ্বীপ শর্মা। বাংলাদেশি আরেক ক্রিকেটার আফিফ রয়েছেন ২৯ নম্বর সেটে। সেই সেটে তার সঙ্গে আছেন টম কারান, ময়সেস হেনরিক্স, স্কট কুগেলিন, সিসান্দা মাগালা, ক্রেইগ ওভারটন, ডার্চি শর্ট, ধনাঞ্জয়া ডি সিলভার মতো ক্রিকেটাররা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories