রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

প্রথম টেস্টে নেই তাসকিন, ‘পর্যবেক্ষণে’ সাকিব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৫০ বার

প্রথম টেস্টে না খেলার আভাস গতকালই দিয়ে রেখেছিলেন তাসকিন আহমেদ। পিঠের চোটে ভোগা এই পেসার প্রথম টেস্টের একাদশে থাকছেন না।  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বুধবার শুরু প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হচ্ছে তাসকিনকে। মঙ্গলবার সকালে স্ক্যান করাতে হাসপাতাল থেকে ঘুরে আসা সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত হবে বিকালে।

সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমরা সাকিবকে এখনও পর্যবেক্ষণে রেখেছি। বিকালে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। নিশ্চিত করতে চাই সে ঠিকঠাক আছে। তার কাঁধে ও পাঁজরে কিছুটা সমস্যা অনুভব করেছে। ’তাসকিনের বিষয়ে ডমিঙ্গো বলেন, ‘তাসকিনকে নিয়ে ঝুঁকি নেব না প্রথম টেস্টে। তিন-চার দিন আগে তাকে কিছু ইনজেকশন নিতে হয়েছে। চট্টগ্রামে এমন কন্ডিশনে এক-দেড় দিন বোলিং করা তার জন্য হয়তো ভালো হবে না। প্রথম ম্যাচে তাকে বিশ্রাম দেব।’সাকিব আল হাসান চোট পেয়েছিলেন দ্বিতীয় ওয়ানডের সময়। এরপর খেলেছেন তৃতীয় ম্যাচেও। কিন্তু সাকিবের ওই চোট ভোগাচ্ছে প্রথম টেস্টের আগে। অনুশীলনে ব্যথা অনুভব করায় আজ সকালে হাসপাতালে যান তিনি। পরে অবশ্য আবার অনুশীলনেও ফিরে আসেন।  সকাল ১১ টার দিকে মাঠে আসেন সাকিব। সতীর্থদের সঙ্গে রসিকতায় সময় কাটে অনেক্ষণ। পরে ব্যাট হাতে নেটে যান সাকিব। তবে এখনও অবধি তিনি পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories