সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

বেদনা নিয়ে ব্যক্তিগত বিমানে কাতার ছাড়লেন রোনালদো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৯ বার

স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে কাতার ছাড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত শনিবার মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর চোখের জলে মাঠ ছাড়েন রোনালদো। ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপেও খালি হাতে ফিরতে হলো তাকে। বিশ্বকাপ শেষ হওয়ার পর কিছুটা সময় দোহায় কাটিয়ে দেশে ফিরলেন রোনালদো। সোমবার সকালে দোহা থেকে বিশেষ জেটে পর্তুগালের উদ্দেশে রওনা দেন তিনি।

সতীর্থদের সঙ্গে নয়, রোনালদো ব্যক্তিগত বিমানে পরিবার নিয়ে লিসবনের উদ্দেশে উড়ে গেলেন। কাতারে গ্রুপ লিগের তিনটি ম্যাচে পুরো সময় খেললেও প্রি-কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রায় পুরোটা সময় রিজার্ভ বেঞ্চে কাটান রোনালদো। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে বদলি হিসেবে ৫১ মিনিটে মাঠে নামেন তিনি। মরক্কো ম্যাচে গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি তিনি।ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিবাদে জড়িয়ে মৌসুমের মাঝপথে চুক্তি বাতিল করায় সিআরসেভেন আপাতত বিশ্রামে থাকবেন। এরপর কোন ক্লাবে দেখা যাবে সেটা হয়তো জানা যাবে কিছু দিনের মধ্যে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories