সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

সেমির লড়াইয়ে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৬২ বার

কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ‘হট ফেবারিট’ আর্জেন্টিনা। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।‘ডু আর ডাই’ ম্যাচে দুই দলের শুরুর একাদশ নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মধ্যে। কিন্তু ক্রোয়েশিয়ার মতো আর্জেন্টিনা সেরা একাদশ পাচ্ছে না সেফিফাইনালে মত গুরুত্বফপূর্ণ ম্যাচে। কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ রেফারি মাতিও লাহোজের হলুদ কার্ড বন্যায় এক ম্যাচ নিষিদ্ধ হয়ে ছিটকে গেছেন আকাশি-নীল জার্সিধারীদের দুই ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল ও মার্কোস আকুনা। যদিও কোয়ার্টার ফাইনালে শুরুর একাদশেই ছিলেন না মন্টিয়েল।

আর আকুনার সঙ্গে লিসান্দ্রো মার্টিনেজেরও শুরুর একাদশে না থাকার সম্ভাবনা থাকছে। এ জায়গায় খেলতে পারেন নিকোলাস তাগফিয়ালিগো। তবে স্বস্তির খবর শুরুর একাদশে ফিরতে পারেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কারণ, সেমিফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ডি মারিয়াকে নিয়ে স্বস্তির সংবাদ দিয়েছেন।৩৬ বছর ধরে বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় থাকা আর্জেন্টিনা যেকোনো মূল্যেই এবার চ্যাম্পিয়ন হতে চায়। দলটির সবার একটাই চাওয়া সতীর্থ লিওনেল মেসি উঁচিয়ে ধরুক সোনালী ট্রফিটি। মাত্র দুটি ম্যাচ জিতলেই ধরা দিবে সেই মুহূর্ত।অন্যদিকে কোনো দুঃসংবাদ নেই ক্রোয়াট শিবিরে। সেরা একাদশই পাচ্ছেন ক্রোয়েশিয়ার কোচ জাল্টকো দালিচ। ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের শুরুর একাদশই নিয়ে মাঠে নামতে পারে লুকা মদ্রিচের দেশ।

পরিসংখ্যান
আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫ ম্যাচে। যেখানে দুদলের জয়ই দুটি করে। একটি ম্যাচ ড্র হয়েছে। রাশিয়া বিশ্বকাপে নিজেদের সবশেষ দেখায় ৩-০ গোলে জিতেছিল ইউরোপের দেশটি। পাঁচবারের দেখায় দুদলের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছে ক্রোয়াটরা। তাদের ৭ গোলের বিপরীতে আলবিসেলেস্তেদের গোল ৫টি।আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), মলিনা, রোমেরো, ওতামেন্দি, তাগলিয়াফিকো, ফার্নান্দেজ, দি পল, ম্যাকঅ্যালিস্টার, ডি মারিয়া, মেসি, আলভারেজ।

ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ
ডমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক), জুরানকভিচ, লোভরেন, ডিওল, সোসা, মদ্রিচ, ব্রোজোভিচ, কোভাসিচ, পেস্যালিচ, ক্রামারিচ, পেরিসিচ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories