রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বোমা পাওয়ায় কাউকে বিএনপি অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না : পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৬৬ বার

বিএনপির নয়াপল্টন কার্যালয়ে বোমা পাওয়ায় কোনো নেতাকর্মীকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন এলাকায় উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিপ্লব কুমার বলেন, গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিপুল বোমা পাওয়া যায়। এজন্য এই মুহূর্তে কাউকে কার্যালয়ের আশপাশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ক্রাইম সিন পুরো এলাকা নিরাপত্তার খাতিরে ঘিরে রেখেছে। কবে-কখন জায়গাটি নিরাপদ ঘোষণা করা হবে, তা এখনই বলা যাচ্ছে না।পুলিশের বোমা রাখার অভিযোগ অস্বীকার করে বিপ্লব কুমার বলেন, অনেকে অনেক অভিযোগ দিতে পারেন। তবে পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন মানুষের নিরাপত্তার স্বার্থে। সাধারণ মানুষ যাদের এখানে অফিস রয়েছে, তাদের পরিচয়পত্র নিশ্চিত করেই ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে পল্টন এলাকায় কোনো ব্যাংক-বিমার অফিস বন্ধ নেই বলে জানান বিপ্লব কুমার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories