রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৭ বার

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সকাল ৯টা ২ মিনিট ৫২ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।এ তথ্য নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘সকাল ৯টা ২ মিনিট ৫২ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে।

তিনি বলেন, ‘এটার উৎপত্তিস্থল ছিল বে অফ বেঙ্গলে। ১৯ দশমিক ১৩ নর্থ আর ৮৯ দশমিক ৮৪ পুর্বে। এটার রিকটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ১।’  তিনি আরও বলেন, বাংলাদেশের সব জায়গায় এর অনুভূত হয়েছে কি না, তা বলা যাচ্ছে না। তবে আমাদের সবগুলো যন্ত্রে এটি ধরা পড়েছে।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) একই সময়ে বঙ্গোপসাগরে একটি ভূমিকম্পের তথ্য দিয়েছে।  ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories