রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

রসিক নির্বাচন : ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

রংপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৯৩ বার

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ১০ মেয়র প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যাচাই-বাছাই শেষে সব মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। এর আগে গত ২৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ১০ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

বৈধ মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি, লতিফুর রহমান মিলন ও আতাউর জামান বাবু।উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী রংপুর সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তবে ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories