বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বরিশাল বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ

বরিশাল প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২১৮ বার

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ।সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবার এসএসসিতে উত্তীর্ণ হয়েছে ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গেল বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ।এছাড়াও ঢাকা বোর্ডে পাসের হার ৯০ শতাংশ। কুমিল্লা বোর্ডে ৯১ দশমিক ২৮ শতাংশ, ময়মনসিংহে ৮৯ দশমিক ০২ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ, চট্টগ্রামে ৮৭.৫৩ শতাংশ পাসের হার। যশোরে ৯৫ দশমিক ৩ এবং দিনাজপুরে ৮১ দশমিক ১৪ শতাংশ, সিলেটে ৭৮ দশমিক ৮২ শতাংশ।এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি। তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories