রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আ. লীগ সভাপতির বিরুদ্ধে মামলা নিতে পুলিশকে নির্দেশ

লালমনিরহাট প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৫৬ বার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুই ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুনের অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। অফিস ভাংচুরসহ নানা অভিযোগে আজ সোমবার মশিউর রহমান মামুন বাদী হয়ে লালমনিরহাট বিজ্ঞ জুডিসিয়াল আদালত ৪-এ একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার ও আনোয়ার হোসেন মিরুসহ ৭ জনকে আসামি করা হয়েছে। 

আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে নথিভুক্ত করতে হাতীবান্ধা থানা পুলিশকে নির্দেশ দিয়েছে। এর আগে ১৫ নভেম্বর বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করলেও দীর্ঘ ১৩ দিনেও আইনী ব্যবস্থা নেয়নি পুলিশ। হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।  হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনের দাবি, গত ৭ নভেম্বর ২ ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার ও আনোয়ার হোসেন মিরু তার অফিসে গেলে তিনি এডিপি ও টিআর প্রকল্পের টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে কোন উত্তর না দিয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে জেসমিন নাহার নিজ অফিসে গিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নিচে ফেলে দেয়। এ ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুসহ অন্যান্যদের ডেকে পরামর্শ করে তার অফিসে প্রবেশ করে। অফিসের চেয়ার ভাংচুর করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে নারী ভাইস চেয়ারম্যানের স্বামী সুলতান আহম্মেদ রাজন তার গলা চিপে ধরে। 

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু তার পকেট থেকে জোর পূর্বক ৫০ হাজার টাকা বের করে নেয় এমনটি জানান মশিউর রহমান মামুন। 
ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার দাবী করেন, টিআর, কবিখা-কাবিটা কাজের বিষয় জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান তাকে অফিস থেকে বের করে দেয়। পরে তার লোকজন তাকে মারধর করে ও তার অফিসে হামলা চালায়।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, দুই ভাইস চেয়ারম্যানসহ ৭ জনকে আসামী করে গত ১৫ নভেম্বর স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন এমন দাবী উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনের। কিন্তু ১৩ দিনেও পুলিশ আইনী ব্যবস্থা না নেয়ায় অবশেষে সোমবার মশিউর রহমান মামুন বাদী হয়েছে লালমনিরহাট বিজ্ঞ জুডিসিয়াল আদালত ৪-এ একটি অভিযোগ দায়ের করেন।হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, আদালতের নির্দেশ পাওয়া মাত্র আমরা এজাহারটি মামলা হিসেবে গ্রহন করে আসামিদের গ্রেফতারের চেষ্টা করবো। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মধ্যে সৃষ্ট ঘটনা নিয়ে ইতোমধ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছে জেলা প্রশাসন। ওই কমিটি তদন্ত শুরু করেছেন। পুরো বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories