শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

স্বাচিপ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৬০ বার

রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে সাত বছর পর আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলন আজ শুক্রবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে।  দুপুরে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলন সফল করতে গত দুই সপ্তাহ ধরে স্বাচিপের নেতাকর্মীরা রাতদিন পরিশ্রম করছেন।স্বাচিপ নেতারা আশা করছেন, রাজধানীসহ সারাদেশের ২৫-৩০ হাজার চিকিৎসক সম্মেলনে যোগ দেবেন।সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের কিছু এলাকার সড়ক বন্ধ করা বা রোড ডাইভারশন দেবে ডিএমপি। এ জন্য সম্মেলন চলাকালীন বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।

রাস্তা বন্ধ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং।এদিকে স্বাচিপের সম্মেলনে সভাপতি ও মহাসচিব পদে কোন দুজন আসছেন তা নিয়ে চিকিৎসকদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। কেউ বলছেন পুরোনো, অভিজ্ঞ ও দলের প্রতি আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ এমন প্রবীণ চিকিৎসক নেতাদের মধ্যে থেকেই সভাপতি ও মহাসচিব নির্বাচিত হবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories