শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

স্বাচিপ সম্মেলন : সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে চিকিৎসক নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৫৮ বার

ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন সংগঠনটির হাজারো চিকিৎসক নেতাকর্মী। উদ্যানের প্রবেশপথগুলোতে সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে।সরজমিনে আজ শুক্রবার (২৫ নভেম্বর) সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালী মন্দির গেইট, টিএসসি, দোয়েল চত্বর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

স্বাচিপের জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বেলা আড়াইটায় সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।সকাল থেকে সম্মেলনে যোগ দিতে আসা সদস্যদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। তাদের গায়ে বিভিন্ন রংয়ের পোশাক, অনেকে খণ্ড খণ্ড মিছিল আর ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে সম্মেলনস্থলে আসছেন।এদিকে সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে প্রবেশের জন্য একাধিক গেট রাখা হয়েছে। উদ্যানের প্রবেশপথগুলোতে লাইনে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে নেতাকর্মীদের। পুলিশ যথাসম্ভব তল্লাশি করে সবাইকে ভেতরে ঢুকতে দিচ্ছে।স্বাচিপ নেতারা জানিয়েছেন, আজকের সম্মেলনে হাজার হাজার চিকিৎসক সদস্যের মিলন মেলা হবে বলে তারা আশা করেছেন। ২০ থেকে ৩০ হাজার চিকিৎসক এবারের সম্মেলনে উপস্থিত হতে পারে।

সাত বছর পর অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলন সফল করতে গত দুই সপ্তাহ ধরে স্বাচিপের নেতাকর্মীরা রাতদিন পরিশ্রম করছেন।সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরুর সার্বিক কার্যক্রম আজ সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories