রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

পরের ম্যাচেও খেলবেন নেইমার, আশাবাদী তিতে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৫১ বার

উড়ন্ত জয়ে ২০২২ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের হয়ে দুটি গোলই করেছেন রিচার্লিসন। মূলত এ ম্যাচে তার শো চলেছে।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে চিরচেনা রূপে দেখা গেছে ব্রাজিলকে। সাম্বার ছন্দে দর্শন মিলেছে তাদের। গতিময় ও শৈল্পিক ফুটবলে সমর্থকদের মন ভরিয়েছেন তারা।
তবে এত কিছুর মধ্যেও চিন্তায় ফেলেছে দলের প্রাণভোমরা নেইমারের ইনজুরি। সার্বিয়ার বিপক্ষে ৮০ মিনিটে চোট পান তিনি। পরে মাঠ থেকে তাকে উঠিয়ে নেয়া হয়।
ম্যাচ শেষে নেইমারের একটি ছবি ভাইরাল হয়। তাতে দেখা যায়, তার ডান গোড়ালি ফুলে গেছে। ফলে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে সেলেকাওদের কপালে। চিন্তিত সবুজ-হলুদ সমর্থকরাও। সবার একটাই প্রশ্ন-পরের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারবেন নেইমার?
এ নিয়ে মুখ খুলেছেন ব্রাজিল কোচ তিতে। আসন্ন ম্যাচে প্রিয় শিষ্যের খেলা নিয়ে আশাবাদী তিনি। বললেন, সুইসদের বিপক্ষে নেইমারের খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিতে বলেন, আমি বুঝতে পারিনি নেইমারের চোট লেগেছে। এখন সেটা জেনেছি। তবে এ চোট কাটিয়ে পরের ম্যাচে ফেরার ক্ষমতা আছে তার।
আমি আশা করি, সুইসদের বিপক্ষেও মাঠে নামবে সে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories