শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

ইনজুরিতে নেইমার, দুশ্চিন্তায় ব্রাজিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৪৯ বার

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়েই রাঙিয়েছে ব্রাজিল। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নেয় তারা। তবে, ম্যাচ শেষে নেইমারের ইনজুরি চিন্তার ভাঁজ ফেলেছে ব্রাজিল শিবিরে। ম্যাচের ৭৮তম মিনিটে ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় নেইমারকে।নেইমারের ইনজুরির ঘটনাটি ঘটে ম্যাচের ৭৭তম মিনিটে। সার্বিয়ার ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিকের চ্যালেঞ্জের মুখে পড়েন নেইমার। নিকোলার পায়ের সঙ্গে লেগেই পা মচকে যায় নেইমারের। সাথে সাথেই মাটিতে বসে পড়েন তিনি। এরপর দ্রুত দলের মেডিকেল টিম মাঠে প্রবেশ করে।

মাঠ থেকে বের হয়ে ডাগআউটে বসে জার্সি দিয়ে মুখ ঢেকে দেন নেইমার। অনেকেরই ধারণা, হয়তো কান্না রোধ করার জন্য মুখ ঢাকেন তিনি। তবে নেইমারের এই ইনজুরিটা কতটা গভীর কিংবা নেইমার আগামী ম্যাচগুলো খেলতে পারবে কিনা সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও একদিন।সার্বিয়ার বিপক্ষে ৯ বার ফাউলের শিকার হওয়া নেইমারের ইনজুরি প্রসঙ্গে ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার জানান, নেইমারের পা মচকেছে। এই চোট কতটা গভীর, সেটা জানতে অপেক্ষা করতে হবে অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা।আগামী মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিল নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। সেই ম্যাচে নেইমারকে পাওয়া যাবে কি না, সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories