২০ নভেম্বর বিশ্বকাপের ডামাডোল বেজে উঠলেও তিনদিন পর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হচ্ছে নেইমাররা। কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।চার স্ট্রাইকার নিয়ে প্রথম ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। ফ্রন্ট থ্রিতে আছেন ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন ও রাফিনহা। নেইমার খেলবেন প্লে মেকিং পজিশনে। কাসেমিরো ডিফেন্সিভ মিডফিল্ডে ও লুকাস পাকুয়েতা আছেন সেন্ট্রাল মিডফিল্ডে। অভিজ্ঞ রক্ষণেই ভরসা রেখেছেন ব্রাজিল কোচ।
ব্রাজিলের শুরুর একাদশ : অ্যালিসন বেকার, দানিলো, থিয়াগো সিলভা, মার্কুইনোস, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, লুকাস পাকুয়েতা, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, রাফিনহা।
সার্বিয়ার শুরুর একাদশ : মিলানকোভিক সাভিক, পাবলোভিক, মিলেনকোভিক, ভেলিজকোভিক, মালাদেনোভিক, সার্জি মিলানকোভিক সাভিক, গুদেলজি, লুকিক, জিভকভিক, তাদিক, মিত্রোকোভিক।
Leave a Reply