কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল ও ঘানা। ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলহীন। তবে দ্বিতীয়ার্ধে দুই দলই মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। তাইতো শেষার্ধে আসে পাঁচটি গোল। যেখানে তিনটি গোল করে রোনালদোর পর্তুগাল। বাকি দুইটি ঘানার। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে পর্তুগাল।ম্যাচের প্রথম গোলটি আসে রোনালদোর পা থেকে। ম্যাচের ৬৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন এই তারকা। সে সঙ্গে গড়েন বিশ্বরেকর্ডও। ফুটবল ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে টানা পাঁচ বিশ্বকাপ আসরে আসরে গোল করার রেকর্ড গড়েন রোনালদো। ২০০৬ বিশ্বকাপ থেকে শুরু করে ২০২২ চলমান বিশ্বকাপ পর্যন্ত প্রতিটি আসরেই গোল রয়েছে এই পর্তুগীজ সুপারস্টারের।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচের আকর্ষণ আরো বাড়তে থাকে। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে। ৬২ মিনিটে রোনালদোকে পেনাল্টি বক্সের ভেতর ফাউল করে পর্তুগালকে পেনাল্টি উপহার দেন সালিসু। ৬৫ মিনিটে স্পট কিক থেকে গোল করে ইতিহাস সৃষ্টি করেন রোনালদো।তবে ৭৩ মিনিটে পর্তুগাল ডিফেন্সের ভুলে সুযোগ পেয়ে গোল করে দলকে সমতায় ফেরান জর্দান আইয়ু। ৫ মিনিট পরই আবারও লিড নেয় পর্তুগাল। ৭৮ মিনিতে ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে ডিবক্সের ভেতর বল পেয়ে দলকে এগিয়ে দেন হোয়াও ফেলিক্স।ফেলিক্সের গোলের রেশ কাটতে না কাটতেই তৃতীয় গোল করে বসে পর্তুগাল। এবার বদলি হিসেবে নামা এসি মিলান তারকা রাফায়েল লেয়ো গোল করে দলের স্কোরশিটে নিজের নাম লেখান। ৩-১ গোলে এগিয়ে থেকে কিছুটা গা-ছাড়া ভাব দেখা যায় পর্তুগালের ভেতর। এই সুযোগটাই নেয় ঘানা। ম্যাচের ৮৯ মিনিটে ঘানার বুকারি গোল করলে ব্যবধান ৩-২ এ নিয়ে আসে ঘানা।ব্যর্থ হন। হাফ ছেড়ে বাঁচে পর্তুগাল। এ জয়ে গ্রুপের শীর্ষে চলে আসলো রোনালদোরা।
Leave a Reply