শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

ব্রাজিলের ২০ বছর বিশ্বকাপ না জেতার দায় আমার না : তিতে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৬৪ বার

ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। সর্বশেষ তারা বিশ্বকাপ জয় করেছে ২০০২ সালে। এশিয়ার মাটিতে (জাপান-দক্ষিণ কোরিয়ায়)। এরপর বহু বছর কেটে গেছে। দুই দশক। ব্রাজিল আর বিশ্বকাপের ফাইনালও খেলতে পারেনি। এই সময়ের মধ্যে ২০১৪ সালে সেমিফাইনাল খেলাই ছিল তাদের সেরা ফল। আবারও এশিয়াতে হচ্ছে বিশ্বকাপ। কাতারের এই টুর্নামেন্টে গ্রুপ ‘জি’ তে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার দিবাগত রাতে সার্বিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। এর আগে ব্রাজিল কোচ তিতে বলেছেন, ব্রাজিলের ২০ বছর বিশ্বকাপ জেতার দায় তার না। রাশিয়া বিশ্বকাপে তার অধীনে কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে দল।

সংবাদ সম্মেলনে তিতে এ নিয়ে বলেছেন, ‘ব্রাজিল ২০ বছর বিশ্বকাপ জেতে না, এই দায় আমার না। আমি চার বছর ধরে দায়িত্বে আছি। জানি ব্রাজিলের একটা সুন্দর ইতিহাস আছে আর মানুষজন ফুটবলে মুগ্ধ। স্বপ্ন দেখা আমাদের জীবনের অংশ আর আমরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখি। যদি সেটা না হয়, তাহলে সেরা জায়গায় যাওয়ার স্বপ্ন দেখবো।’‘রাশিয়া বিশ্বকাপের আগে দুই বছর হাতে সময় ছিল দল সাজানোর জন্য আর আমি এসেছিলাম উদ্ধার করতে। এখন ব্যাপারটা আলাদা কারণ আমি যেভাবে চেয়েছি, সেভাবে দল সাজানোর যথেষ্ট সুযোগ পেয়েছি। এজন্য চার বছর আগের চেয়ে আমার আজকের অনুভূতি একদমই আলাদা। এত কাজ করার জন্য আমি নার্ভাস না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories