শনিবার, ০২ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন

বাঞ্ছারামপুরে ছাত্রদলকর্মীর মৃত্যু, পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৬৮ বার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদলকর্মী নয়ন মিয়ার (২২) মৃত্যুর অভিযোগে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমানসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।বুধবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহত নয়নের বাবা রহমত উল্লাহ বাদী হয়ে মামলার আবেদন করেন। বিচারক এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলার এজহারে আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলম, পরিদর্শক (তদন্ত) তরুণ কান্তি দে, উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন খান ও বিকিরণ চাকমা এবং কনস্টেবল বিশ্বজিৎ চন্দ্র দাস ও শফিকুল ইসলাম। পুলিশের বাকি ১০ আসামি অজ্ঞাত।এর আগে, গত ১৯ নভেম্বর বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা সদরের মোল্লাবাড়ি এলাকায় বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। এতে গুলিবিদ্ধ হন বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়া। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৭টায় মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন।বিএনপি সমর্থিত আইনজীবী আরিফুল হক মাসুদ জানান, নয়নের বাবা বাদী হয়ে মামলার আবেদন করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories