শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

ইসলামী ব্যাংক ও এটুআইয়ের মধ্যে সেবাচুক্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৬০ বার

প্রযুক্তিগত সুবিধার মাধ্যমে সব ধরনের ইউটিলিটি বিল পরিশোধের লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সরকারের আইসিটি বিভাগের অধীন অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান ও এটুআইয়ের প্রজেক্ট ডাইরেক্টর (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির এ-সংক্রান্ত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 

এ সময় এটুআইয়ের প্রোগ্রাম ম্যানেজার তহুরুল হাসান ও প্রোগ্রামের সার্ভিস ইমপ্লিমেন্টেশন এক্সপার্ট শাহাদাত হোসাইন এবং ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহাবুব মোর্শেদ ও আহমেদ জোবায়েরুল হক এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ ইসমাইল উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় দেশের সব শ্রেণির নাগরিকগণ ইসলামী ব্যাংকের শাখা/উপশাখা, এজেন্ট আউটলেট থেকে সরকারের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এ ছাড়া ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, সেলফিন, এমক্যাশ এবং কার্ডধারীগণ তাদের বিভিন্ন ধরনের সরকারি পাওনা পরিশোধ করতে পারবেন। জনগণের দোরগোড়ায় আর্থিক সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটুআই-প্রকল্প থেকে সব ধরনের প্রযুক্তিগত সুবিধা পাবে। এর মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা ভবিষ্যতে বিভিন্ন সরকারি ভাতার উপকারভোগীসহ এটুআইর সঙ্গে সম্পৃক্ত প্রায় ৮৫০ ধরনের সেবা গ্রহণ করতে সক্ষম হবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories