শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

আর্জেন্টিনার পরাজয়: কথা কাটাকাটিতে ২ কিশোরকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৫২ বার

বিশ্বকাপে আর্জেন্টিনার হারকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে দুই কিশোরকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে।আহতরা হলেন আল আমিন (১৭) ও মেহেদী (১৬)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এছাড়া তারা কোন দলকে সাপোর্ট করেন তাও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের বক্তারপুরে একটি দোকানে জমায়েত হয়ে আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলা দেখছিলেন অনেকেই। এ সময় আর্জেন্টিনার হারকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু করেন কয়েকজন কিশোর। পরে ১০-১৫ জন একত্রিত হয়ে মেহেদী ও আল আল আমিনের ওপর হামলা করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কোপানো হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এমন খবর শুনেছি। কিন্তু এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories